আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নাশকতা মামলার আসামিসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, খাজরা ইউনিয়নের চেউটিয়া গ্রামের মৃত আব্দুর রউফ সানার ছেলে আব্দুর রশিদ সানাকে আশাশুনি থানার ১৫(১০)১৭, ১৮(৬)১৮, ০১(৮)১৮, ১৬(৮)১৮, ১৯(৮)১৮ নং মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে, একই রাতে নাকতাড়া গ্রামের মৃত সুজায়েত মল্লিকের ছেলে (জিআর নং-১১ ১৬৪/১১) ওয়ারেন্টভুক্ত আসামি শফিকুল এবং গুনাকরকাটি গ্রামের জোনাব আলী সানার ছেলে (জিআর নং-১৭ ৩৫৯/১৭) ওয়ারেন্টভুক্ত আসামি মুুনছুর আলী সানাকে গ্রেফতার করা হয়েছে। আশাশুনি থানা পুলিশ জানায়, আসামিদের বৃহস্পতিবার কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
