ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্ত টেকনিক্যাল কলেজে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

admin
September 5, 2018 10:10 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার বৈকারী ইউনিয়নের সীমান্ত টেকনিক্যাল কলেজে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে কলেজ প্রাঙ্গণে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। সীমান্ত টেকনিক্যাল কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সীমান্ত টেকনিক্যাল কলেজের সহকারী অধ্যাপক তপন কুমার শীলের পরিচালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কওসার আলী, সীমান্ত টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আল-আমিনুর রশিদ, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ।
এসময় এমপি বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক নৌকা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সমুদ্র থেকে মহাকাশ জয় করেছে। তিনি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুর্দ্ধ হয়ে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।’
প্রসঙ্গত, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ৭৫ লক্ষ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এ ভবন নির্মাণ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।