ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন:মাছখোলা রাস্তা না হওয়া পর্যন্ত আমি এলাকাবাসীর কাছ থেকে ফুল নেব না: এমপি রবি

admin
September 5, 2018 10:09 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, “আমি চাই আমার এলাকার উন্নয়ন। রাস্তা-ঘাট, বিদ্যুৎ, ব্রিজ কালভার্ট ও স্কুল কলেজের বিল্ডিং হলে আমি তৃপ্তি পাই। মাছখোলার রাস্তাটি এতদিন হওয়ার কথা। শুধু এলজিইডি’র কর্মকর্তাদের ধীরগতি ও গাফিলতির কারণে রাস্তাটি এখনও হয়নি। এই রাস্তা না হওয়া পর্যন্ত আমি এলাকাবাসীর কাছ থেকে ফুল নেব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে তিনি অভিভাবকদের প্রতি আহŸান জানান। তিনি আরো বলেন, সাতক্ষীরা সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়ন শুধু সময়ের ব্যাপার। যে সকল রাস্তা ঘাট চলাচলের অনুপযোগী আছে তার কাজ দ্রæত শুরু করা হবে। সাতক্ষীরা সদর উপজেলায় কোন জরাজীর্ণ রাস্তাঘাট থাকবে না।”
সাতক্ষীরা সদরের মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান আলীর সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. আবু জায়েদ বিন গফুর, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আমিনুর রশিদ, মাছখোলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মশিউর রহমান প্রমুখ।
প্রসঙ্গত, নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে (চারতলা ভিত বিশিষ্ট) এই চারতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।