ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় জাসদের নির্বাচনী সমাবেশ ও মিছিল

admin
September 5, 2018 10:50 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় জাসদের নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বলফিল্ড মোড়ে জাসদের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের মনোনীত ও ১৪ দলের মনোনয়ন প্রত্যাশী শেখ ওবায়েদুস সুলতান বাবলু। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আশরাফ কামাল, তালা উপজেলা জাসদের সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, সরুলিয়া ইউনিয়ন জাসদের সভাপতি মোক্তার আলী, সাধারণ সম্পাদক আবু মুছা, নগরঘাটা ইউনিয়ন জাসদের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগ (জাসদ) সভাপতি এসএম আব্দুল আলিম, জেলা জাতীয় যুবজোট সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, কলারোয়া উপজেলা সভাপতি রুহুল কুদ্দুস রনি, কলারোয়া উপজেলা জাসদ সহ-সভাপতি মুনছুর আলী, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, তালা উপজেলা ছাত্রলীগ (জাসদ) সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ।
সমাবেশের আগে শেখ ওবায়েদুস সুলতান বাবলুর নেতৃত্বে একটি বিশাল মিছিল থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।