ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনাকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে: মোস্তফা ফরিদ আহমেদ

admin
September 5, 2018 10:13 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধূরী বলেছেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আ’লীগ সরকার ক্ষমতায় আসলে এদেশে সাধারণ মানুষের মুখে হাসি ফুঁটে। জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে কৃষি, বিদ্যুৎ, শিক্ষাসহ প্রতিটি সেক্টরে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। এ কারণে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শ্যামকুড় ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। যশোর-৫ মণিরামপুর সংসদীয় আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এই যুবলীগ নেতা এদিন ইউনিয়নের চিনাটোলা বাজার, ফকির রাস্তা, মুজগনী, বুজতোলা, তেতুলতলা, লাউড়ির মোড়সহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও নৌকার পক্ষে গণসংযোগ করেন। এ সময়ে তার সাথে ছিলেন শহর আ’লীগনেতা ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক বদুজ্জামান পলাশ, জেলা আ’লীগের সাবেক নেতা কামরুল হক, শহর আ’লীগ নেতা জালাল আহমেদ, স্থানীয় আ’লীগ নেতা নজরুল ইসলাম, তুষারকান্তি মিত্র দুলু, মিজানুর রহমান রেন্টু, চিনাটোলা বাজার কমিটির সম্পাদক ও আ’লীগনেতা আব্দুল হালিম, ইউনিয়ন আ’লীগ নেতা বাবর আলী, আফছার আলী, ডা. শম্ভু হালদার, দিলীপ কুন্ডু, রমেশ চন্দ্র, আব্দুল জব্বার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবুল হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।