ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ১ম রাউন্ডের ফুটবল খেলায় প্রতাপনগর, সরাপপুর, বড়দল ও কাকবাসিয়ার জয়

admin
September 5, 2018 11:22 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের (ফুটবল) খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল, সরাপপুর মাধ্যমিক বিদ্যালয় ও কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয় নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল (বালক গ্রæপ) খেলায় আশাশুনি মাধ্যমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়। ২য় খেলায় খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়কে ১-২ গোলে হারিয়ে ২য় দল হিসেবে সেমিফাইনালে ওঠে বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল।
বিকালে শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করে ৩য় দল হিসেবে সেমিফাইনালে ওঠে সরাপপুর মাধ্যমিক বিদ্যালয়।
দিনের শেষ খেলায় গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসাকে ২-৩ গোলে পরাজিত করে ৪র্থ দল হিসেবে সেমিফাইলে উঠেছে কাকবাসিয়া মাধ্যমিক বিদ্যালয়।
খেলা পরিচালনা করেন আনিছুর রহমান, ইয়ামিন হোসেন,উত্তম সরকার ও মনিমোহন।
আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টায় চাপড়া হিন্দোল যুবসংঘ ফুটবল মাঠে প্রতাপনগর বনাম বড়দল স্কুল ও সাড়ে ৯টায় সরাপপুর বনাম কাকবাসিয়া স্কুলের অংশগ্রহণে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।