ঢাকাWednesday , 5 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে নাশকতা মামলার আসামিসহ গ্রেফতার ৪

admin
September 5, 2018 11:25 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে নাশকতা মামলার আসামি টিক্কাসহ বিভিন্ন মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের মোকছেদ সরদারের ছেলে নাশকতা, হত্যা, অস্ত্র মামলা সহ একাধিক মামলার আসামি আল মাহমুদ টিক্কা (৪০) কে গোয়ালডাঙ্গা গ্রামের জনৈক আবু মুছা গাজীর বাড়ীর সামনে থেকে আটক করে পুলিশ।
এ সময় তার কাছ থেকে দুটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। টিক্কার বিরুদ্ধে বিস্ফোরক আইনে আশাশুনি থানায় ৬(৯)১৮ নং মামলা দায়ের করা হয়েছে।
একই রাতে গুনাকরকাটী গ্রামের আজগর মোল্যার ছেলে এনজিআর ১৪/১৮ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি রফিকুল ইসলামকে, গদাইপুর গ্রামের কেনা সানার ছেলে এনজিআর ২০৫/১৬ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আব্দুস সাত্তার সানা ও রাজাপুর গ্রামের সামছুর রহমানের ছেলে পারীজারী ০৮/১৮ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি আবু সাইদ কারিকরকে পৃথক পৃথক ভাবে আটক করা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।