ঢাকাTuesday , 4 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যুগিখালী ইউপি চেয়ারম্যানের আয়োজনে মধ্যাহ্নভোজ

admin
September 4, 2018 10:45 pm
Link Copied!

যুগিখালী (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার ১২নং যুগিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুগিখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসানের বাসভবনে নির্বাচনী আলোচনা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আরাফাত হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহমেদ, সোনাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন আল মাসুদ বাবু, কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম, কেঁড়াগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জালালাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম, হেলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।