ঢাকাTuesday , 4 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে অজ্ঞান পার্টির কবলে যুবক!

admin
September 4, 2018 10:43 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে অজ্ঞাত পার্টির কবলে পড়ে ৪০ হাজার টাকা খোয়া গেছে এক যুবকের। গতকাল বিকালে চুকনগর থেকে যশোর যাওয়ার পথে বাসের ভিতর অজ্ঞান পার্টির কবলে পড়ে সে।
ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের সামছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম বলেন, বিকালে তার শালা যশোর জেলার কোতয়ালী থানার রাজাপুর গ্রামের মৃত ইমরত মোল্যার ছেলে আবু তালেব মোল্যা তাদের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। এ সময় তিনি চুকনগর শহরের যশোর রোর্ডের বাস কাউন্টার থেকে টিকিট কেটে বাসের একটি সিটে বসেন। কিছুক্ষণ পর আরেকজন ব্যক্তি তার পাশের সিটে বসে এবং দুটি চকলেট পকেট থেকে বের করে নিজে একটি গালে দেয় অপর চকলেটটি তার শালাকে খেতে দেন। চকলেট খাওয়া মাত্রই সে সিটের উপর অজ্ঞান হয়ে পড়ে। সুযোগ বুঝে পাশে বসা যাত্রী তার পকেটে থাকা ৮০টি ৫শ টাকার নোট অর্থাৎ ৪০ হাজার টাকা নিয়ে রাস্তার মধ্যে নেমে পড়েন। মঙ্গলকোট বাজার থেকে এক যাত্রী বাসে উঠে সিটে বসার সময় তাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে ডাক দিলে তিনি কিছু বলতে পারেনি। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বতর্মানে তিনি সুস্থ আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।