ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সরকারি কলেজে যোগদানকৃত নবীন প্রভাষকদের বিসিএস শিক্ষা সমিতির শুভেচ্ছা

admin
September 3, 2018 8:58 pm
Link Copied!

শাহীন বিল্লাহ, কলেজ প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে ৩৬তম বিসিএসের যোগদানকৃত আটজন নবীন প্রভাষককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিট। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের রুমে তাদের এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুদেব কুমার বিশ্বাস, সংগঠনের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মো. অলিউর রহমান ও সমিতির কেন্দ্রীয় সদস্য কাজী আসাদুল ইসলাম নবীন প্রভাষকদের ফুল দিয়ে বরণ করে নেন।
নবীন প্রভাষকদের বরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আমান উল্লাহ আল হাদী, জিয়াউর রহমান প্রমুখ।
সাতক্ষীরা সরকারি কলেজে যোগদানকৃতরা নবীন প্রভাষকরা হলেন, নাসিমা খাতুন (ইসলাম শিক্ষা), মো. শরিফুল ইসলাম (ইসলামের ইতিহাস), সাধন কুমার সরকার (ভূগোল), কাজী শাহেদ হোসেন (ব্যবস্থাপনা)। এছাড়া সরকারি মহিলা কলেজের যোগদানকৃতরা হলেন, মৌসুমি পারভিন (দর্শন) বিপাশা বিশ্বাস (দর্শন), ফারুক হোসেন (ভূগোল) ও আমিরুল ইসলাম (প্রাণিবিদ্যা)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।