ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর থানার ওসির সাথে রমজাননগর রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মতবিনিময়

admin
September 3, 2018 9:39 pm
Link Copied!

রমজাননগর প্রতিনিধি: শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে রমজাননগর ইউনিয়ন রিপোর্টার্স ক্লাবের সদস্যরা মতবিনিময় করেছে। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে শ্যামনগর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেনের (পি.পি.এম) সাথে তারা মতবিনিময়ে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন রমজাননগর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা মো. আকতার হোসেন, সভাপতি মো. নূরুন্নবী ইসলাম ইমন, সাংগঠনিক সম্পাদক জিএম আব্রাহাম লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাদের খাঁ, দপ্তর সম্পাদক জিএম শাহিদুজ্জামান লিয়ন, প্রচার সম্পাদক মো. মনির হোসেন।
মত বিনিময়কালে ওসি মো. ইলিয়াস হোসেন শ্যামনগর থানা থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূল করার ঘোষণা দেন। একই সাথে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।