শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দীর্ঘদিন পলাতক আবুল বাসার সানা নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাশিমাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বাসার সানা উপজেলার ওই গ্রামের আক্কাজ আলী সানার ছেলে। শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, এফসিআর ৫৩৮/১১ নং মামলার আট মাসের সাজাপ্রাপ্ত আসামি বাসারকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
