মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ১’শ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলার হরিহরনগর ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, তাজপুর গ্রামের টুকু মিয়া, রাসেল হোসেন ও আব্দুল লতিফ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ডিবি পুলিশের একটি দল রোববার রাতে তাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
