ঢাকাMonday , 3 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় আন্তর্জাতিক সিডও দিবস পালিত

admin
September 3, 2018 9:32 pm
Link Copied!

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় নারীর প্রতি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আন্তর্জাতিক সিডও দিবস পালিত হয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) বেলা ১২টায় নবযাত্রা প্রকল্পের আয়োজনে নলতা ইউনিয়নের খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্কুলের প্রধান শিক্ষক শেখ জমায়েত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নলতা ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান এবাদুল হক।
নবযাত্রা প্রকল্পের জেন্ডার অরগানাইজার মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলতা আহছানিয়া দরবেশ আলী ক্যাডেট স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজ, নবযাত্রা প্রকল্পের জেন্ডার অফিসার লাইলী আরজুমান খানম লায়লা, ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিয়াত আলী মন্টু, মহিলা ইউপি সদস্য হালিমা খাতুন ও সহকারি শিক্ষিকা অরুন্নিতা মল্লিক।
সভায় বক্তারা বলেন, সমাজে নারীর প্রতি সকল বৈষম্য দূর করতে হবে। বর্তমান সরকার নারী বান্ধব সরকার। এ সরকার নারীদের উন্নয়নে, নারীদের এগিয়ে যাবার জন্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং সে অনুযায়ী কাজ করছে। সমাজে নারীরা এখন সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সকলের সহযোগিতায় সমাজ থেকে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। সকল কুসংস্কার ভেঙে নারীদের সামনে এগিয়ে যাবার পথ সুগম করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।