কলেজ (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় মাধ্যমিক শিক্ষার্থীদের গ্রীষ্মকালীন ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেবহাটা সরকারি বিবিএমপি হাই স্কুল ফুটবল মাঠে নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, বিবিএমপি হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মহন পাল, টাউন শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম, নাংলা ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
