ঢাকাSunday , 2 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মথুরেশপুর ও রতনপুর ইউনিয়নের জয়

admin
September 2, 2018 9:31 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে মথুরেশপুর ও রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
রোববার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থা ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু ও ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন।
খেলায় মথুরেশপুর ইউনিয়ন ৩-২ গোলের ব্যবধানে কৃষ্ণনগর ইউনিয়নকে এবং রতনপুর ইউনিয়ন ২-০ গোলের ব্যবধানে ভাড়াশিমলা ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে। প্রথম খেলা পরিচালনা করেন তাপস সরকার, সৈয়দ মোমেনুর রহমান ও আব্দুস সামাদ এবং দ্বিতীয় খেলা পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু, আব্দুর রাশেদ ও সেলিম।
প্রসঙ্গত, আজ (৩ সেপ্টেম্বর, সোমবার) বিকেলে চাম্পাফুল ইউনিয়ন ও তারালী ইউনিয়ন এবং নলতা ইউনিয়ন ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।