ঢাকাSunday , 2 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় আহছানিয়া দরবেশ আলী স্কুলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

admin
September 2, 2018 10:04 pm
Link Copied!

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতার মানিকতলায় আহছানিয়া দরবেশ আলী মেমোরিয়াল ক্যাডেট স্কুলে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বিভাগের নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক ও সাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান।
স্কুলের পরিচালক ও সাংবাদিক সোহরাব হোসেন সবুজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান দোলন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন- স্কুলের অধ্যক্ষ খান আলাউদ্দিন, উপাধ্যক্ষ শাহিনুর রহমান, শিক্ষক আবু ফরহাদ, আনারুল ইসলাম, হাফিজুল ইসলাম, আব্দুল কাইয়ুম, তাপস পাল, শাহানারা পারভীন, তুহিনা আফরিন, নাদিরা সুলতানা, জেসমিন পারভীন, নাদিরা সুলতানা লুনা, সালমা আক্তার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।