ঢাকাSunday , 2 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব, আতংকে মানুষ

admin
September 2, 2018 9:20 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় আশংকাজনক হারে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়েছে। এতে সাধারণ মানুষ বেশ আতংকগ্রস্ত হয়ে পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে রাতের বেলা চলাচল করাই দুষ্কর হয়ে পড়েছে।
সরেজমিনে পৌর এলাকার তুলশীডাঙ্গাসহ অন্যান্য ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, শত শত পাগলা কুকুর এদিক-ওদিক ঘুরছে। খাদ্য সন্ধানী এসব পাগলা কুকুরের আক্রমণে একাধিক মানুষ আহত হয়েছে।
সম্প্রতি পাগলা কুকুরের কামড়ে আহত উপজেলা লোহকুড়া গ্রামের খানজাহান আলী জানান, রাতে বাড়ি ফিরতে গিয়ে কুকুরের কামড়ে বেশ ভুগতে হয়েছে। পৌরসভা থেকে বেওয়ারিশ কুকুর নিধনের জন্য গত কয়েকবছর ব্যবস্থা নেওয়া হলেও এবছর কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা জানান, এসব বেওয়ারিশ কুকুর হাস, মুরগি, গরু, ছাগলসহ অন্যান্য প্রাণিকে কামড়ে আহত করছে।
উপজেলার দেয়াড়া গ্রামে বাসিন্দা মো. ইমরান হোসেন বলেন, পাগলা কুকুরে কামড়ানোর কারণে তাদের গরুটি মারা গেছে। একই সাথে চিকিৎসার জন্যে বড় অংকের একটা টাকা খরচও হয়েছে।
একাধিক গ্রাম্য চিকিৎসকদের মতে, বেওয়ারিশ এসব পাগলা কুকুর জনজীবনে হুমকি স্বরূপ। একাধিকবার কোন ব্যক্তিকে কামড়ালে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা কম। তাছাড়া কোনো গরু ছাগলকে কামড়ালে তারাও কুকুরের মত আচরণ করতে বাধ্য হয়। যা জলাতঙ্ক রোগ বলে পরিচিত।
পাগলা কুকুরের উপদ্রবে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত ও আতঙ্ক থেকে রক্ষা করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছেন উপজেলাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।