ঢাকাSunday , 2 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি রবি

admin
September 2, 2018 11:32 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: “জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে দেশ থেকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়শীল দেশে পরিণত করেছেন। স্বল্পোন্নত দেশ হতে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে বিশে^র দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মাসেতু নির্মাণ কাজ চলমান, পায়রা সমুদ্র বন্দর স্থাপন, সমুদ্র সীমানা বিজয়সহ সারা দেশব্যাপী বিদ্যুৎ, শিক্ষা, রাস্তা-ঘাট উন্নয়ন ও ক্রীড়াঙ্গনে সফলতাসহ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিতে হবে।”
রবিবার (০২ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের শিয়ালডাঙ্গা গ্রামে সরকারের উন্নয়ন কর্মকাÐ ও সাফল্য তুলে অনুষ্ঠিত বৈঠকে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।
ইউপি সদস্য শফিকুল ইসলামের বাড়ির উঠানে অনুষ্ঠিত বৈঠকে শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শওকাত আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, ডা. মুনছুর আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, জেলা তাঁতী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহীন, বাঁশদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, ইউপি সদস্য শফিকুল ইসলাম ও মো. আব্দুর রহমান প্রমুখ।
এক পর্যায়ে এমপি রবি উপস্থিত নারীদের কাছে প্রশ্ন করেন আপনারা কেমন আছেন? তখন নারীরা এক বাক্যে বলেন, শেখ হাসিনা আমাদের সুখে রেখেছে এবং ভালো রেখেছে। এই পাঁচ বছরে এমপি রবি এলাকায় অনেক উন্নয়ন করেছেন, তাই আমরা আবারো শেখ হাসিনার নৌকায় ভোট দেব। এই পাঁচ বছরে আমাদের এলাকায় যে উন্নয়ন হয়েছে- তা আগে কখনও হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।