আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পিস্তল ও গুলিসহ প্রতাপনগর ইউপির বহিষ্কৃত মেম্বার রফিকুল ইসলাম বুলিকে আটক করেছে পুলিশ।
রোববার (২ সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম বুলি প্রতাপনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বহিষ্কৃত ইউপি সদস্য। প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি শুনেছি পুলিশ তাকে আটক করেছে। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে তা জানি না।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব দেবনাথ তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
