ঢাকাSunday , 2 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা ভ্যান শ্রমিক সমিতির কমিটি গঠন

admin
September 2, 2018 12:34 am
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা ভ্যান শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) সকালে কমিটি গঠন উপলক্ষ্যে সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রবিউল ইসলাম নবু। আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম, জহর আলি, সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলি, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, শাহিনুর ইসলাম, আব্দুল কুদ্দুছ, শফিকুল, নাজমুল, আনছার, শাহিনুর প্রমুখ।
সভার দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতভাবে রবিউল ইসলাম নবুকে সভাপতি, শহিদুল ইসলামকে সহ-সভাপতি, হাফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং রবিউল ইসলাম নবি, ইবাদুল ইসলাম ও তারিকুল ইসলামকে কার্যকরী সদস্য করে সমিতির নতুন কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।