ঢাকাSaturday , 1 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ৪৭তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

admin
September 1, 2018 10:17 pm
Link Copied!

ধানদিয়া প্রতিনিধি: পাটকেলঘাটায় ৪৭তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠের মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতাটি উদ্বোধন করেন কবি নজরুল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. সাইদুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কওসার আলী, মাওলানা ফজলুর রহমান, ওয়ালিউল্লাহ, ইসরাইল হোসেন, মো. রায়হান হোসেন, নগরঘাটা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাঈম পারভেজ প্রমুখ।
উদ্বোধনী দিনে ‘ঙ’ জোনের বালক দলের ফুটবল খেলায় নগরঘাটা আমিনিয়া আলিম মাদ্রাসা ২-১ গোলে মানিকহার দ্বি-মূখী দাখিল মাদ্রাসাকে পরাজিত করে এবং দ্বিতীয় খেলায় সারাসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসা কাটাখালী ধানদিয়া মাদ্রাসার কাছে ২-১ গোলে পরাজিত হয়।
প্রতিযোগিতায় একই ভেন্যুতে আগামী ৩ সেপ্টেম্বর গ্রæপের অন্য খেলাগুলো, ৪ সেপ্টেম্বর দ্বিতীয় পর্বের ও ৫ সেপ্টেম্বর ফুটবলে বালক চুড়ান্ত ও বালিকা গ্রæপের ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে ‘ঙ’ জোনের সাঁতার, হ্যান্ডবল ও কাবাডি খেলা অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।