ঢাকাSaturday , 1 September 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় কোটি টাকার পল্টন ও ফেরি অকেজো

admin
September 1, 2018 10:15 pm
Link Copied!

বাবুল আক্তার, পাইকগাছা: পাইকগাছা উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগের উদাসীনতার কারণে সরকারের প্রায় কোটি টাকার ফেরি ও পল্টন শিবসা নদীর চরে অকেজো হয়ে পড়ে আছে। দীর্ঘদিন লবণ পানিতে পড়ে থাকার কারণে এগুলো মরিচা ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। আবার রাতের আঁধারে পল্টনের ¯িøপারসহ বিভিন্ন অংশ কেটে নিয়ে বিক্রয় করছে কেউ কেউ।
খোঁজ নিয়ে জানা গেছে, শিবসা নদীর উপর শিববাটী ব্রিজটি চালু হওয়ার কারণেই পল্টন ও ফেরির প্রয়োজনীতা না থাকায় শিবসা নদীর চরে এগুলো সংরক্ষণ না করে ফেলে রাখা হয়েছে। সেতুটি চালু হওয়ার প্রায় ১০ বছর পার হলেও সড়ক ও জনপদ বিভাগ এই পল্টনগুলো অপসারণের কোন উদ্যোগ নেয়নি। দীর্ঘদিন চরে কাদা মাটিতে পড়ে থাকার কারণে পলি জমে অর্ধেকটা মাটিতে ভরাট হয়ে নষ্ট হয়ে গেছে। সড়ক ও জনপদ বিভাগ একটু সুদৃষ্ট দিলে এসব ফেরি ও পল্টন রক্ষা পেত।
এ ব্যাপারে শিববাটী এলাকার বাসিন্দা এম মোসলেম উদ্দীন আহম্মেদ বলেন, ফেরি ও পল্টন এখন আর কাজে আসে না। রাতের আঁধারে এ ফেরির বিভিন্ন মূল্যবান অংশ কে বা কারা চুরি করে কেটে নিয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা সহকারি কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না। ইউএনও স্যার বদলীর কারণে আমি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছি। তবে আপনার কাছ থেকে শুনছি। এ বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।