ঢাকাFriday , 31 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. মতিউর রহমান স্মরণে দোয়া মাহফিল

admin
August 31, 2018 10:47 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কৃতি সন্তান পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম মতিউর রহমান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৩১ আগস্ট) বিকেলে পাটকেলঘাটা সোনা মনি স্কুল প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় ড. এম মতিউর রহমানের ছেলে মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাব পাটকেলঘাটা উপদেষ্টা অ্যাড. মোহম্মদ হোসেন, পাটকেলঘাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সৈয়দ মাসুদ রানা, সাতক্ষীরা মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক হাদিউজ্জামান, পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজের ইংরেজি প্রভাষক সাংবাদিক নাজমুল হক, পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল লতিফ সরদার, ওলামা লীগ নেতা আনছার আলী, আল-আমিন মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম, বাইতুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা আরিফ বিল্লাহ, পাটকেলঘাটা থানার এস আই আসাদুজ্জামান ও শিল্প মন্ত্রণালয়ের ডেপুটি ডাইরেক্টর ইঞ্জিনিয়র নাসিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন পাটকেলঘাটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অলিউল ইসলাম। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পাটকেলঘাটা সিদ্দীকিয়া ক্বওমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি মনিরুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।