পাটকেলঘাটা প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) তালা উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় কলেজ রোডের পাটকেলঘাটাস্থ জাসদের নতুন কার্যালয়ে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রলীগের (জাসদ) উপজেলা সভাপতি এসএম আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ছাত্রলীগের (জাসদ) জেলা সভাপতি অনুপম কুমার অনুপ। এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, জেলা শাখা জাতীয় যুব জোট সাধারণ সম্পাদক মিলন ঘোষাল, ছাত্রলীগের সহ-সভাপতি এসএম শামীম, সরুলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম আবু মুছা প্রমুখ। সভা পরিচালনা করেন নগরঘাটা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুজ্জামান শুভ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
