ঢাকাFriday , 31 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আটলিয়ার বরাতিয়া ওয়ার্ডে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন

admin
August 31, 2018 9:30 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরের আটলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) জুম্মার পর বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা অধ্যাপক গোপাল কৃষ্ণ সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জিএম ফারুক হোসেন। আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সামাদ, মোসলেম উদ্দিন মোড়ল, মাস্টার জহুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার সাধন মুখার্জী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শেখ সিরাজ উদ্দিন, অজিত সরদার, শিশির মন্ডল, বিকাশ মন্ডল, প্রণব কুমার ঘোষ, দুলাল মল্লিক, স্বদেশ বিশ্বাস, সুকুমার নাথ, বিধান বিশ্বাস, মাস্টার বিশ্বজিৎ দে, এএম এরশাদ, দিবস মল্লিক, নিতাই মল্লিক, বিদ্যুৎ বিশ্বাস, শিবু নন্দী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আবু দাউদ মোড়ল, ১ম যুগ্ম আহবায়ক সম ইবকল হোসেন সালাম, মালেক গাজী, আবু সাঈদ সরদার, মহিতোষ বিশ্বাস, ইউপি সদস্য মনিরুজ্জামান রাজু, আরশাফ গাজী, নাজুমল হুদা মিন্টু, আব্দুর রশিদ গাজী, আব্দুল গফুর গাজী, আজিজুর গাজী, আজহারুল গাজী প্রমুখ। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সামাদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।