ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় মুক্তিযোদ্ধা ও কলামিস্ট স.ম. আব্দুল বারেক আর নেই

admin
August 30, 2018 10:56 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় মুক্তিযোদ্ধা ও কলামিস্ট স.ম. আব্দুল বারেক (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৯ আগস্ট) রাত ১২টায় হৃদরোগে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরপরই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র জানিয়েছে। স.ম. আব্দুল বারেকের মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মী মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ছুটে যান। জোহরবাদ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।