ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ফসিয়ার রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

admin
August 30, 2018 10:52 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় ফসিয়ার রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে পৌরসভা চত্বরে পৌরসভা ও ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীরের সভাপতিত্বে ও প্রভাষক ময়নুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব মো. রশীদুজ্জামান, এস এম মোজাম্মেল হক, মাশফিয়ার রহমান সবুজ, ইসতিয়ার রহমান শুভ, উপাধ্যক্ষ সেখ রুহুল কুদ্দুস, সরদার মোহাম্মদ আলী ও ব্যবসায়ী গোলাম কিবরিয়া রিপন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি সাজ্জাদ আলী সরদার, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান মুক্ত, কাউন্সিলর মাহবুবুর রহমান রঞ্জু, এস. এম. তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, কামাল আহম্মেদ, সেলিম নেওয়াজ, আনোয়ার ইকবাল মন্টু, জি. এম. আব্দুর রশীদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ইলিয়াস হোসেন, কোষাধ্যক্ষ মৃত্যুঞ্জয় সরদার, কবিতা রাণী দাশ, শেখ আবুল কালাম আজাদ, জি. এম. ইকরামুল ইসলাম, জি. এম. শুকুরুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।