ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ঋণের দায় সইতে না পেরে কৃষকের আত্মহত্যা

admin
August 30, 2018 10:25 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ঋণের দায় সইতে না পেরে আমিন গাজী (৪৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। বুধবার (২৯ আগস্ট) রাতে উপজেলার মনোহর নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমিন গাজি উপজেলার মনোহর নগর গ্রামের মৃত মোহাম্মাদ আলির ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মনোহর নগর গ্রামের চার সন্তানের জনক আমিন গাজি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিল। আর্থিক অস্বচ্ছলতার কারণে ঋণের কিস্তি দিতে না পারায় হতাশাগ্রস্ত হয়ে বুধবার বাড়ি থেকে বের হন তিনি। রাতে বাড়িতে না ফেরায় বাড়ির সদস্যসহ প্রতিবেশিরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁিজ করেও তাকে পায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে একটু দূরে আম গাছে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।