ঢাকাThursday , 30 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর

admin
August 30, 2018 11:21 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এই অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উপজেলা পরিষদ ফুটবল মাঠে ১ সেপ্টেম্বর বিকেল ৩টায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে কুশুলিয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও বিষ্ণুপুর ইউনিয়ন ফুটবল একাদশ এবং ধলবাড়িয়া ইউনিয়ন ফুটবল একাদশ ও মৌতলা ইউনিয়ন ফুটবল একাদশ।
এছাড়া, ২ সেপ্টেম্বর বিকেলে মথুরেশপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও কৃষ্ণনগর ফুটবল একাদশ এবং ভাড়াশিমলা ইউনিয়ন ফুটবল একাদশ ও রতনপুর ইউনিয়ন ফুটবল একাদশ, ৩ সেপ্টেম্বর বিকেলে চাম্পাফুল ইউনিয়ন ফুটবল একাদশ ও তারালী ইউনিয়ন ফুটবল একাদশ এবং নলতা ইউনিয়ন ফুটবল একাদশ ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ফুটবল একাদশ মুখোমুখি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।