ডেস্ক রিপোর্ট: কালিগঞ্জের ১২নং মৌতলা ইউনিয়নে ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি সচিব শেখ তানজির আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুন্সি মশিউর রহমান পলাশ, মির্জা সাদেক আলী, ফেরদাউস মোড়ল, হামিদা সুলতানা, কাজী হাফিজ উদ্দীন প্রমুখ।
প্রসঙ্গত, ২৫৪ জন কার্ডধারীর মাঝে ৩০ কেজি হারে চাউল বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
