ঢাকাWednesday , 29 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে মাদক কারবারি আটকের ঘটনায় সোর্সের বাড়িতে হামলা, আহত ৩

admin
August 29, 2018 10:48 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আধা কেজি গাঁজাসহ আব্দুল আজিজ নামে এক মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেওয়ায় সোর্সের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার কাশিমনগর গ্রামে এঘটনা ঘটে। জানা যায়, মাদক কারবারি আব্দুল আজিজকে ধরিয়ে দেওয়ায় তার অনুসারীরা সোর্স লাল্টু হোসেন, তার ভাই মিন্টু হোসেন ও মা কুলসুম বেগমকে হাতুড়ি পেটা করে আহত করেছে। আহতদেরকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কুলসুম ওই গ্রামের আব্দুল ওহাবের স্ত্রী। মণিরামপুর থানার এএসআই মোশারফ হোসেন বলেন, আহতরা থানায় এসেছিল। তাদেরকে হাসপাতালে চিকিৎসা নিতে বলেছি। তারা মামলা করলে আমলে নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।