ঢাকাWednesday , 29 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নাভারণে শতাধিক নছিমন-করিমন আটক করে ফেলা হলো ডোবায়

admin
August 29, 2018 10:24 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের নাভারণ হাইওয়ে পুলিশ যশোর-বেনাপোল ও নাভারণ-সাতক্ষীরা হাইওয়ে সড়কে বিশেষ অভিযান চালিয়ে তিন দিনে শতাধিক নছিমন-করিমন আটক করেছে। আটক যানবাহনের নামে মামলা দিয়ে ফেলে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী ডোবায়।
শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের লিটন হোসেন ও গোগা দক্ষিণ পাড়ার মোহাম্মদ আলী জানান, আমাদের যানবাহনগুলো মহাসড়ক থেকে আটকে ময়লাযুক্ত পানিতে ফেলে দেয়া হয়েছে। এটা অন্যায়। এটা রীতিমত গরীবের পেটে লাথি মারা হয়েছে। তারা আরও বলেন, নছিমন, করিমন, আলম সাধু, ভটভডি যারা চালায়, তারা নিঃস্ব, গরীব ও অসহায়। আর অনেকের সংসার এর উপরেই নির্ভরশীল।
আলম সাধু চালক আব্দুল কাদের জানান, এনজিও থেকে লোন নিয়ে আমি গাড়ি কিনেছি। আমার গাড়ি আটকে রাখলে লোন পরিশোধ করা সম্ভব নয়। এনজিওর লোনের টাকার জন্য আত্মহত্যা করতে হবে।
বেনাপোলের রাসেদ তরফদার বলেন, আমার নছিমন চালিয়ে সংসার চলে। গভীর খাদের ময়লাযুক্ত পানিতে ফেলে দেওয়া হয়েছে। যে কারণে আমার নছিমন নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমার বাল-বাচ্চার মুখের আহার বন্ধ।
এ বিষয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া বলেন, উপর মহলের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এগুলো আটকের পর তা পুকুরে বা বিলে অথবা জলাশয়ে ফেলে দিয়ে তার ছবি উঠিয়ে ডিআইজিকে দেখাতে হবে বলেও জানান তিনি। এছাড়া প্রায় শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।