ঢাকাWednesday , 29 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
August 29, 2018 10:28 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তালায় পুকুরের পানিতে ডুবে রাহুল বিশ্বাস (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার মালোপাড়ায় এ ঘটনা ঘটে।
তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাহুলের বাবার বাড়ি যশোর হলেও সে নানা গোপাল হাওলাদারের বাড়িতে থাকতো।
রাহুলের নানা গোপাল হাওলাদার জানান, তার মেয়ের জমজ সন্তান হওয়ায় রাহুল তাদের বাড়িতে থাকতো। দুপুরে হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে খবর দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।