তালা প্রতিনিধি: তালায় নারীদের পাঁচ দিনব্যাপী ছাগল পালন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২৯ আগস্ট) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসে ব্র্যাকের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় ব্র্যাকের শান্তি ও সম্প্রীতিতে নারী প্রকল্পের আওতায় ২৫জন উপকারভোগী নারী অংশ নিচ্ছেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সন্জয় বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক আকছেদ আলী, তালা অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোরশেদা আক্তার, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
