কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন এসএম মোস্তফা শাহিন। সোমবার (২৭ আগস্ট) কালিগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুমের নিকট থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এসএম মোস্তফা শাহিন সহকারি কমিশনার (ভূমি) হিসেবে বরিশালের মুলাদী ও মেহেন্দীগঞ্জে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলায় দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়ে কালিগঞ্জে যোগদান করেন। মঙ্গলবার প্রথম কর্মদিবসে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
