পারুলিয়া প্রতিনিধি: পারুলিয়ায় ২০১৭-২০১৮ অর্থ বছরের ভিজিডির চাউল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই চাউল বিতরণ করা হয়।
এ সময় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার আকরাম হোসেন, ইউপি সচিব আব্দুল হাকিম, ইউমেন জবক্রিয়েশন সেন্টারের মাস্টার ট্রেইনার নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় পারুলিয়া ইউনিয়নের ৫৯৮ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
