ঢাকাTuesday , 28 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় দু’দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা আইন বিষয়ক প্রশিক্ষণ

admin
August 28, 2018 12:03 am
Link Copied!

তালা প্রতিনিধি: তালায় দুই দিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা আইন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সুশীলন এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
সোমবার (২৭ আগস্ট) কর্মশালার সমাপনী দিনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম এবং এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. মিজানুর রহমান। প্রশিক্ষণ পরিচালনা ও দুর্যোগের স্থায়ী আদেশাবলীর উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন সুশীলন সাতক্ষীরার সিনিয়র প্রোগ্রাম অফিসার জি.এম মনিরুজ্জামান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, নারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক এবং সুশিলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীরাসহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।