ঢাকাTuesday , 28 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি

admin
August 28, 2018 11:44 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: জেলা তাঁতী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বলেছেন, “১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধূর ও কলঙ্কজনক অধ্যায়। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। জাতির পিতার সারাজীবনের স্বপ্ন ছিল ‘সোনার বাংলা’ গড়ার। আমাদের দায়িত্ব হবে বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে দেশকে একটি সুখী ও সমৃদ্ধ দেশে পরিণত করা। আসুন আমরা জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে তাঁর স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার এ সংগ্রামে জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমাদের অবশ্যই জয়ী হতে হবে।”
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকালে শহরের ঢাকা পরিবহন কাউন্টার এলাকায় অনুষ্ঠিত সভায় জেলা তাঁতী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান নাসিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি অ্যাড. ওসমান গণি, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব লায়লা পারভীন সেঁজুতি।
আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা তাঁতী লীগের সদস্য সচিব মনিরুজ্জামান তুহিন, জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক শেখ তৌহিদ হাসান, জেলা তাঁতী লীগের সদস্য আসাদুজ্জামান আসাদ, সদর উপজেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা সবুর খান, আব্দুর রশিদ, সদর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক উজ্জল সানা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।