ঢাকাMonday , 27 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়

admin
August 27, 2018 12:16 am
Link Copied!

গাজী আল ইমরান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা পরিষদের কর্মকর্তাদের সাথে উপজেলা ও ইউনিয়ন দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজামান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা শাহানা হামিদ, মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, নওয়াবেঁকী গণমুখি ফাউন্ডেশনের পরিচালক মো. লুৎফর রহমান, অধ্যক্ষ ড. আফতাব উদ্দীন, সিনিয়র শিক্ষক রিনাত ফৌজিয়া প্রমুখ। এসময় উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সুধিজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।