পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় মটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার উপর অভিমান করে রায়হান হোসেন বাপ্পি (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (২৭ আগস্ট) রাত ১টার দিকে যুগিপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রায়হান হোসেন বাপ্পি ওই গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
পারিবারিক সূত্রে যানা যায়, নিহত বাপ্পি বিদেশ থেকে ফিরে কিছুদিন যাবত সাতক্ষীরায় একটি ওয়ার্কসপে কাজ করছিল। দুই-তিন দিন আগে থেকে সে বাবার কাছে মটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরে। কিন্তু তার বাবা এখন নয় পরে কিনে দেবে বলায় অভিমান করে রাত ১টার দিকে নিজ ঘরে ফ্যানের সাথে গামছা জড়িয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বাপ্পি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং ১৬/১৮।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
