কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ভারতীয় গরুসহ ফজর আলী মিস্ত্রী (৫০) নামে একজনকে আটক করেছে বিজিবি।
ফজর আলী মিস্ত্রী নলতা ইউনিয়নের সেহারা গ্রামের হাজের আলী মিস্ত্রীর ছেলে।
কালিগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মোজাফফর হোসেন জানান, রোববার (২৬ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে ১৭ বিজিবির বসন্তপুর ক্যাম্পের হাবিলদার শাহীন উল্লাহর নেতৃত্বে বসন্তপুর এলাকা থেকে একটি চোরাই পথে আনা ভারতীয় গরুসহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। যার নং ১৫।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
