ঢাকাMonday , 27 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বন্ধুমহলের উদ্যোগে ২ হাজার তালের বীজ রোপণ

admin
August 27, 2018 12:01 am
Link Copied!

আশাশুনি প্রতিনিধি: ‘আমাদের আশাশুনি গড়ব আমরাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে আশাশুনিতে দুই হাজার তালের বীজ রোপণ করা হয়েছে।
রোববার (২৬ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধুমহল এর উদ্যোগে আশাশুনির মরিচ্চাপ সেতু থেকে নির্মাণাধীন মানিকখালী সেতুর সংযোগ সড়কের প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে এ বীজ রোপণ করা হয়।
সংগঠনের আহ্বায়ক ব্যবসায়ী এহছানুল কবীরের তত্ত্বাবধানে বীজ রোপণের সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুস সামাদ বাচ্চু, প্রভাষক দিপঙ্কর মল্লিক, জহুরুল ইসলাম, পবিত্র কুমার দাশ, ব্যাংকার মাসুম বিল্লাহ মিল্টন, আশরাফুল ইসলাম শান্ত, নিপা গ্রুফের আশাশুনি ইউনিট ম্যানেজার কামরুজ্জামান, মাসুম কবীর (শ্যামনগর), ব্যবসায়ী খুরশীদ আলম, মঞ্জুরুল ইসলাম বকুল, আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নবগঠিত সংগঠনের আহ্বায়ক এহছানুল কবীর বলেন, নিজেদের দায়বদ্ধতা থেকে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমাতে এ উদ্যোগ নিয়েছি। এছাড়া নতুন সংযোগ সড়কের দু’পাশে গাছ লাগিয়ে উঁচু রাস্তা ধ্বসে যাবার হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং গাছগুলো বড় হলে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে সবুজ বেষ্টনী গড়ে উঠে এক নৈস্বর্গিক পরিবেশের স্বপ্ন দেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। আমাদের সংগঠন থেকে জলবায়ু পরিবর্তনে দুর্যোগের ঝুঁকি কমাতে আরো বৃক্ষ রোপণ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।