ঢাকাSunday , 26 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা

admin
August 26, 2018 11:56 pm
Link Copied!

চুকনগর (খুলনা) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চুকনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ আগস্ট) সকাল ১১টায় রোস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১নং ওয়ার্ড আওয়ামী লীগ এই সভার আয়োজন করে।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও খুলনা জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহ, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, খুলনা জেলা যুবলীগ নেতা অধ্যক্ষ জুলফিকার আলী জুলু, আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দীন মোড়ল, মাস্টার জহুরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, জাপা নেতা শেখ শহিদুল ইসলাম, অরুন নন্দী, হাফিজুর রহমান, ইকবাল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, সরদার কবিরুল ইসলাম, রতন ঘোষ, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক সুমাইয়া শিমু, বিভা বিশ্বাস, নগেন্দ্র নাথ মন্ডল, এনামুল হক লাভলু, ইসহাক শেখ, শিখা বসাক, মোমিনুল ইসলাম, খাইরুল ইসলাম, মো. আশরাফ হোসেন, বিধান হালদার, রাসেল মোল্লা, মাহাবুব আলম সোহাগ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।