ঢাকাSunday , 26 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তর বালাপোতা চ্যাম্পিয়ন

admin
August 26, 2018 11:57 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুলে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টে উত্তর বালাপোতা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার (২৬ আগস্ট) দুপুর ৩টা থেকে চাম্পাফুল-বালাপোতা উত্তরণ সংঘের আয়োজনে বালাপোতা ফুটবল মাঠে চার দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। এতে উওর বালাপোতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে অংশগ্রহণ করে, বালাপোতা উওরণ সংঘ ফুটবল একাদশ, কোদন্ডা ফুটবল একাদশ, চাম্পাফুল ফুটবল একাদশ ও উত্তর বালাপোতা পুটবল একাদশ ।
টুর্নামেন্টের ১ম রাউন্ডে বালাপোতা উত্তরণ সংঘ ফুটবল একাদশ চাম্পাপুল ফুটবল একাদশকে ১-০ গোলে ও উত্তর বালাপোতা ফুটবল একাদশ কোদন্ডা ফুটবল একাদশকে ১-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে খেলার যাগ্যতা অর্জন করে।
বালাপোতা উত্তরণ সংঘ ফুটবল একাদশ ও উত্তর বালাপোতা ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচটির প্রথমার্ধ গোল শূন্য থাকলেও এবং দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে উত্তর বালাপোতা ফুটবল একাদশ ১-০ ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ইউপি সদস্য মো. সাঁইলুজ্জামান খাঁন সাঁইলু। টুর্নামেন্ট পরিচালনা করেন ডা. সুখদেব মিস্ত্রি, সহকারি রেফারি ছিলেন উত্তম সরকার, অলোক সরকার ও প্রভু গৌরঙ্গ সরকার ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।