ঢাকাSaturday , 25 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

admin
August 25, 2018 2:37 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সুপর্ণা (১৮) বিষপানে আত্মহত্যা করেছে। সে উপজেলার লস্কর ইউপির খড়িয়া ঢেমসাখালী গ্রামের মঙ্গল মণ্ডলের ছোট মেয়ে। শনিবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে ঢেমসাখালী গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত কারণ জানাজানি হলে শনিবার ভোর ৫টার দিকে নিজ বাড়িতে সুপর্ণা বিষপান করলে তাৎক্ষণিকভাবে তাকে পাইকগাছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, কি কারণে সুপর্ণা আত্মহত্যা করেছে তা নিয়ে তদন্ত চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।