ঢাকাFriday , 24 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

admin
August 24, 2018 3:17 pm
Link Copied!

গাজী আল ইমরান, শ্যামনগর: ২১শে আগস্ট গ্রেনেড হামলাকারীদের শাস্তির দাবিতে শ্যামনগরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) বিকাল ৫টায় শ্যামনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ছাত্রলীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক লায়েস, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সবুজ, সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, ছাত্রলীগ নেতা এসএম রাজন হায়দার, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি জিএম রহমত আলী, বাদঘাটা কিং স্টার ক্লাবের সভাপতি এমডি গোলাম মোস্তফা প্রমুখ। এসময় শ্যামনগর সরকারি মহসীন কলেজ ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।