ঢাকাFriday , 24 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বড়দলে শেকড়’র সাধারণ সভা

admin
August 24, 2018 4:42 pm
Link Copied!

বড়দল (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির গোয়ালডাঙ্গায় প্রাক্তন ছাত্রদের সংগঠন শেকড়’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকালে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারে শিকারী মার্কেটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক ওছমান গনি।
প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ও জগন্নাথ বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জিএম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইনসি সিমেন্টের জিএম মিজানুর রহমান, বস্ত্র অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রহমান, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান আনিছুর রহমান, রূপালী ব্যাংক’র প্রিন্সিপ্যাল অফিসার ও সংগঠনের সেক্রেটারি পবিত্র কুমার সরকার, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার কবির হোসেন ও কোষাধ্যক্ষ সুপদ সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন উপদেষ্টা শিক্ষক আবুল খায়ের ও সহ-সভাপতি আবু মুছা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।