ঢাকাMonday , 20 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রেণি বৈষম্য নিরসনে সরকার আন্তরিক: এমপি লুৎফুল্লাহ

admin
August 20, 2018 4:41 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় অসহায়-দুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ-অসহায়দের মাঝে এই চেক বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় তিনি বলেন, ‘শ্রেণি বৈষম্য নিরসনে সরকার আন্তরিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন। আর তাই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে অসা¤প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে।’
অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খাঁন মেননের সৌজন্যে আসন্ন ঈদ উপলক্ষ্যে ৫০ জনের মাঝে ৩ হাজার টাকা করে দেড়লাখ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন ও সেলিনা আনোয়ার ময়না।
অনুষ্ঠান পরিচালনা করেন সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।