ঢাকাMonday , 20 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভূমিদস্যুদের হাত থেকে সম্পত্তি ফিরে পেতে শিক্ষকের সংবাদ সম্মেলন

admin
August 20, 2018 6:17 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা সদরের বাদঘাটা গ্রামে দখলকারীদের হাত থেকে নিজ সম্পত্তি ফিরে পেতে জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আ. বারী সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২০ আগস্ট) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, আমার পৈত্রিক ভিটায় নিজ অর্থায়নে পাকা প্রাচীর দিয়ে দুইটা পাকা রুম করে বসবাস করছি। আমার ভাই আ. সবুর তরফদার জামায়াতের সক্রিয় নেতা ও রোকন। আমার প্রতি হিংসার বশবর্তী হয়ে আমাকে ক্ষতি করার উদ্দেশ্যে এলাকার চিহ্নিত বিএনপি নেতা, পরসম্পদ লোভী, সন্ত্রাস সৃষ্টিকারী বাদঘাটা গ্রামের নূর আলী গাজীর ছেলে আ. সালাম, আবুল কালাম, নূর ইসলাম, আ. সাত্তার, সাতক্ষীরা সদরের সুলতানপুর গ্রামের আ. জোব্বারের ছেলে মো. জাবের হোসেন ও তাদের সহযোগীদের দিয়ে আমাকে ক্ষতি করার লক্ষ্যে আমার ঘরবাড়ি ভাঙচুর করে। এঘটনায় আমি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার বরাবর অভিযোগ করি। এমপি মহোদয় সাতক্ষীরার দুই জন সিনিয়র উকিলের নিকট দুইপক্ষের কাগজপত্র দেখে মতামত প্রকাশের জন্য সুপারিশ করেন।
অ্যাডভোকেট আলাউদ্দিন ও উকিল বারের সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন পৃথক পৃথকভাবে কাগজপত্র দেখে আমার প্রতি রায় প্রদান করেন। গত ১৩ জুন ভোর ৫টায় বিবাদীরা আমার ঘরবাড়ি দখল করার চেষ্টায় ভাঙচুর করতে থাকে। আমার বৃদ্ধা মা ও বাবা বাধা দেওয়ায় তাদেরকে মারপিট করে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আমি পুলিশ সুপার বরাবর অভিযোগ করি। শুক্রবার বেলা ১টার দিকে দলবদ্ধ হয়ে আবারও আমার ঘরবাড়ি ভাঙচুর করে। আমার স্ত্রী ও মেয়ে তাদেরকে বাধা দিতে গেলে তাদেরকেও মারপিট করে এবং আমার স্ত্রীর কাছে থাকা গহনা পাতি ছিনতাই করে। এসময় আমার ছোট দুই ভাই আ. রাজ্জাক ও আ. হাই বাধা দেওয়ায় দখলকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের ঘাড়ে ও মাথায় কোপ মারে। তারা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে দখলকারীরা আমার ঘরবাড়ি দখল করে আছে। এ ঘটনায় আমি বাদী হয়ে দখলকারীদের বিরুদ্ধে শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছি। যা মামলা হিসেবে রেকর্ড হয়েছে। এ ঘটনায় তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।